ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে রায়হান উদ্দিন ও উম্মে ছালমা জয়ী হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
উম্মে ছালমা কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রায়হান উদ্দিন কার্যনির্বাহী সদস্য পদে ৫ হাজার ৮২ ভোটে জয় লাভ করেছেন।
উভয়েই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান উদ্দিন ২০১৮-১৯ সেশনের এবং উম্মে ছালমা ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।





