ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস রোগীদের জন্য খাবারের প্রকৃত উপাদান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু লেবেল দেখে “লো ফ্যাট” বা “চিনি মুক্ত” খাবার বেছে নেওয়া বিপজ্জনক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ময়দা দিয়ে তৈরি পিৎজা, বার্গার বান, নান বা ব্রেড রক্তে শর্করা দ্রুত বাড়ায়। এর বদলে মাল্টিগ্রেইন বা গোটা শস্যের রুটি বেছে নেওয়া উচিত।
মিষ্টি দই, ফলের রস, কলা, মধু বা চকলেট সিরিয়ালও রক্তে শর্করা বাড়াতে পারে। তাই সাদা বা গ্রিক দই, আস্ত ফল, ডালিয়া, ওটস, পোহা বা উপমার মতো কম চিনিযুক্ত খাবার বেছে নেওয়া ভালো।
শিঙারা, পাকোড়া, চিপস, প্যাকেটজাত স্ন্যাকস, পূর্ণ ফ্যাট দুধ, চিজ বা পনির এবং সাদা চালও ডায়াবেটিক রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। এগুলোর বদলে বাদাম, আর্ন-ফ্রাইড স্ন্যাকস, স্কিমড দুধ, লো-ফ্যাট পনির, ব্রাউন রাইস, বাজরা, জোয়ার বা কুইনোয়া ব্যবহার করা উচিত।
কেক, পেস্ট্রি ও বেকারি পণ্যে থাকা চিনি, ময়দা ও ট্রান্স ফ্যাটও ক্ষতিকর। এর বদলে ডার্ক চকলেট বা ওটস-বাদাম দিয়ে তৈরি ঘরোয়া মিষ্টি নিরাপদ বিকল্প।





