দেশের ফিলিং স্টেশন ও পাম্পে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে ডিপো থেকে খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সিদ্ধান্তটি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া সরবরাহ সংকট মোকাবিলায় নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের সব ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পে তেলের সরবরাহ অব্যাহত রাখতে প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এ অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ কার্যক্রম চলবে। বিপিসি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে সারাদেশে জ্বালানি তেলের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা হবে।





