সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন নতুন রোগী।


\r\n

শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

\r\n

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) সর্বোচ্চ ৮৩ জন, ঢাকা মহানগরে ৩৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৪৮ জন, চট্টগ্রামে ৩১ জন, ময়মনসিংহে ৮ জন এবং খুলনায় ২ জন চিকিৎসা নিয়েছেন।


\r\n

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১,৩২৭ জন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী।


\r\n

এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। মৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৭ জন নারী।


\r\n

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। জনসচেতনতা এবং স্থানীয় পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।