রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন রোগী। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিভাগ অনুযায়ী ভর্তি রোগীর সংখ্যা হলো— বরিশাল ৬২, চট্টগ্রাম ১১৬, ঢাকা (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৭, ঢাকা উত্তর সিটি ১৭১, ঢাকা দক্ষিণ সিটি ৭৭, খুলনা (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪, ময়মনসিংহ ৫৩, রাজশাহী ৩৪, রংপুর ৫ এবং সিলেট ১৬ জন।


একই সময়ে ৮১৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ২৫৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।


জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯০ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৩৬৬ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।


তুলনামূলকভাবে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।