সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
\r\nসোমবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ১ হাজার ৭৫ জন রোগী।
\r\nচলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৬৩৯ জন। আর মৃত্যুবরণ করেছেন মোট ১৪১ জন।
\r\nস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় সংক্রমণ আরও বাড়তে পারে।
\r\nজনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার এবং ঘরে ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





