সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৭,৮২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।


গত একদিনে সারা দেশে ৫৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯৫,৭৪৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

\r\n\r\n\r\n\r\n


তুলনামূলক হিসেবে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক লাখ ১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।