গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮৩ জন, ঢাকা বিভাগের ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগের ৩১ জন, ময়মনসিংহ বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ৪৪ জন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।


একই সময়ে ৪২২ জন রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৩,১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে সেরে উঠেছেন।


চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে, শনাক্ত রোগীর সংখ্যা ৩৪,৯৪৮।


\r\n\r\n\r\n\r\n\r\n

বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২০২৩ সালে, ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে ভর্তি হয়েছেন ১,০১,২১১ জন, ২০২২ সালে ৬২,৩৮২ জন, ২০২১ সালে ২৮,৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১,০১,৩৫৪ জন।