ঢাকার ঢাকা কলেজের শিক্ষার্থীরা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির ১২টি বাস আটক করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তারা বাসগুলো নায়েমের গলিতে নিয়ে আসে।


\r\n

এক শিক্ষার্থী জানান, কলেজের একজন ছাত্র বাসে ওঠার সময় হেলপারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে শিক্ষার্থীকে হেলপার ধাক্কা দেন। ধাক্কার ফলে তার পা দরজার সঙ্গে লেগে গুরুতর আহত হয়। চিকিৎসা অনুযায়ী তার পায়ে ৪০টি সেলাই লাগে, এবং ডাক্তার জানিয়েছেন, প্যারালাইজড হওয়ার আশঙ্কাও রয়েছে।


\r\n

নিউমার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার জানান, বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থী তারাপুর থেকে আসার পথে হেলপারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। বিষয়টি কলেজ প্রিন্সিপাল ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য থানায় জানানো হয়েছে।