ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে হাজারো যানবাহন সড়কে আটকে রয়েছে।


\r\n

স্থানীয়রা জানান, সকাল থেকে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির রয়েছে, যাত্রীরা বড় ভোগান্তির মুখে পড়েছেন।

\r\n

ট্রাফিক পুলিশ জানিয়েছে, ভোট দিতে গ্রামের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু নির্বাচনী দায়িত্বে প্রায় সব পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে নিয়ন্ত্রণে রয়েছে মাত্র কিছু জনবল।


\r\n

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, “নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সব সদস্যকে মাঠে নিয়োজিত করা হয়েছে। শিমরাইলে বর্তমানে মাত্র দুইজন ডিউটি করছেন। জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।”


\r\n

কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কার কাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। নির্বাচনী ডিউটিতে আমাদের বেশিরভাগ সদস্য থাকায় জনবল সংকটে পড়েছি। আমরা চেষ্টা করছি যানজট কমানোর।”