ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

\r\n

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া

\r\n

রবিউল হোসেন বলেন, \"শাহে আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।\"

\r\n

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে দলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ দেশত্যাগ করেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

\r\n

শাহে আলম মুরাদও সেই তালিকার একজন, যিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন।