ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবর জানান।


\r\n

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা খবরটি জানতে পেরে আবেগঘন পরিবেশে মেতে ওঠেন। শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের স্লোগান দিতে থাকেন এবং আনন্দের মাত্রা এমন ছিল যে অনেকেই একে অপরকে জড়িয়ে কাঁদতে দেখা গেছে।


\r\n

উল্লেখ্য, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।