ঢাকা–১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে একটি বৃহৎ গণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

\r\n

পদযাত্রা সুবাস্তু নজর ভ্যালী থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক ঘুরে রামপুরা পুলিশ বক্সের সামনে শেষ হয়।

\r\n

শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষায় সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব জরুরি। তিনি জানান, আগামী নির্বাচনে ভোটারদের প্রায় ২৫ শতাংশই তরুণ। তাদের কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং দমনে কার্যকর উদ্যোগ নিতে হলে ধারাবাহিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

\r\n

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

\r\n

গণ পদযাত্রায় স্থানীয় থানা আমীর, সেক্রেটারি এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।