রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)-এর সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক ঢাকা-২ কেরানীগঞ্জ আসন থেকে জামায়াত-ই-ইসলামী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার সকালে এ তথ্য জানা গেছে।


এর আগে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।


এছাড়া ঢাকা-২ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান, এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।