সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
ঢাকার চারটি হাই–প্রোফাইল আসনের জরিপের ফলাফল আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। সীমিত সক্ষমতার মধ্যে এর বাইরে আরও কয়েকটি আসনে জরিপ করা হয়েছে।
এসব আসনের প্রাথমিক ফলাফল বা ব্রিফ ফাইন্ডিংস নিচে তুলে ধরা হলো। জরিপে প্রকাশিত ভোটের হিসাব অনুযায়ী, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো অনিশ্চিত। ফলে চূড়ান্ত ফল অনেকটাই নির্ভর করবে আনডিসাইডেড ভোটারদের সিদ্ধান্তের ওপর।
\r\nজরিপের সংক্ষিপ্ত ফলাফল (রিভিল্ড ভোট অনুযায়ী):
\r\nচট্টগ্রাম-১০: বিএনপি এগিয়ে (৭ শতাংশ)
\r\nকুমিল্লা-৯: বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, জামায়াত ৩ শতাংশ এগিয়ে
\r\nকুমিল্লা-১০: জামায়াত এগিয়ে (৮ শতাংশ)
\r\nময়মনসিংহ-৯: বিএনপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে
\r\nগাইবান্ধা-২: জামায়াত এগিয়ে (১৮ শতাংশ)
\r\nঢাকা-১: বিএনপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে
\r\nঢাকা-৮: এনসিপি এগিয়ে (১৬ শতাংশ)
\r\nঢাকা-১১: এনসিপি এগিয়ে (৪.৪ শতাংশ)
\r\nঢাকা-১৩: বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপি প্রার্থী ২.৮ শতাংশ এগিয়ে
\r\nঢাকা-১৫: জামায়াত এগিয়ে (৯.৫ শতাংশ)
\r\nঢাকা-১৭: বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপি ৩ শতাংশ এগিয়ে
\r\nলক্ষ্মীপুর-৩: বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, জামায়াত ২.৩ শতাংশ এগিয়ে
\r\nসিলেট-৬: বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপি ০.৭ শতাংশ এগিয়ে
\r\nজরিপকারীরা বলছেন, যেসব আসনে ব্যবধান কম, সেখানে শেষ মুহূর্তের ভোটের প্রবণতা ও অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্তই ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।