ঢাকাস্থ দিনাজপুর দক্ষিণ কমিউনিটি অ্যালায়েন্স (DSCA) এর উদ্যোগে ৭ মার্চ ২০২৬, মিরপুরের দি গোল্ডেন পার্ক রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ডা. মোঃ কবির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ তারেক উজ্জামান।


উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মোতাকাব্বির মুয়াজ। প্রধান অতিথি ছিলেন আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুশফিকুর রহমান।


সভায় দিনাজপুর দক্ষিণাঞ্চলের ঢাকায় বসবাসরত নাগরিকরা অংশগ্রহণ করেন। আলোচনায় এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ সামাজিক কল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।


সমাপ্তিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।