আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে শনিবার ঢাকা-১৮ আসনে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন জামায়াত মনোনীত এই প্রার্থী।
এনসিপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক এবং এ আসনে তিনি প্রচারণাও চালিয়ে আসছিলেন। তবে জোটের বৃহত্তর ঐক্য ও সমঝোতার স্বার্থে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আসনটি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।





