সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তার মৃত্যুর ঘটনায় ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এবং ছাত্রদল আন্দোলন করে আসছে তার পদত্যাগের দাবিতে

\r\n

তবে এই আন্দোলনকে কেন্দ্র করে, আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন প্রশ্ন তুলেছেন, “ঢাবি ভিসি স্যার কি অন্যায় করলেন যে তাকে পদত্যাগ করতে হবে?” তিনি এই বিষয়ে বৃহস্পতিবার (১৫ মে) ফেসবুকে একটি পোস্ট করেন।

\r\n

ইলিয়াস হোসেন তার পোস্টে লেখেন, \"আচ্ছা, ঢাবি ভিসি স্যার কি অন্যায় করলো যে তাকে পদত্যাগ করতে হবে?\"

\r\n

প্রসঙ্গত, ১৩ মে রাত ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর নবীনবরণ অনুষ্ঠান শেষ করে, শাহরিয়ার আলম সাম্য ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোহরাওয়ার্দী উদ্যানে কাবাব খেতে যান। পরে, তারা তাদের মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময়, মুক্ত মঞ্চ এলাকায় অন্য একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলের দু-তিন আরোহীসহ আরো কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে, ওই ব্যক্তিরা তাদের মারধর শুরু করলে, সাম্য ও তার বন্ধুদের আত্মরক্ষার চেষ্টা চলে।

\r\n

এ সময়, শাহরিয়ার আলম সাম্য-কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

\r\n

এ হত্যাকাণ্ডের পর থেকেই ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর পদত্যাগ দাবি করছে ছাত্রদল। তবে, সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রশ্ন, \"কেন উপাচার্যের পদত্যাগ হতে হবে?\"—এটি আরও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।