ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক, ছাড়াতে শাহবাগ থানায় তদবির
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে থেকে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাসপাতালের ২ নম্বর ভবন থেকে প্রায় অর্ধশত দালালকে আটকের পর তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সেখানে তাদের ছাড়াতে অনেক লোকজনকে ভিড় করতে দেখা যায়।

জানা গেছে, মোবাইল কোর্ট বসিয়ে আটকদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তবে তাদের মধ্যে কার কী সাজা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি