২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অর্জিত অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে দেওয়াই মূল উদ্দেশ্য তার। আইরিশদের বিপক্ষে শততম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন মুশফিক, বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকার মাধ্যমে হাফ-সেঞ্চুরি করেছেন এবং শততম টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে থাকলেন।

ম্যাচ শেষে মুশফিক বলেন, \"আমি আরও খেলতে চাই। প্রতিটি মুহূর্ত সত্যিই উপভোগ করেছি। ১০০ ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি। ড্রেসিংরুমে একসঙ্গে থাকা এবং নতুনদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করা অসাধারণ। ভবিষ্যতে আমাদের একটি দুর্দান্ত দল হবে।\"

তিনি আরও জানিয়েছেন, যতদিন তিনি জাতীয় দলের সঙ্গে থাকবেন, তরুণ খেলোয়াড়দের পথ দেখানো তার দায়িত্ব। মুশফিক বলেন, \"একজন তরুণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে এসেছি, এখন আমি আর তরুণ নই। তাই নতুন প্রজন্মকে পথ দেখানো আমার দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি এবং আশা করি তরুণরা কেবল আমার কাছ থেকে নয়, দলনেতা এবং অন্যান্য খেলোয়াড়দের কাছ থেকেও অনেক কিছু শিখবে।\"