বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভবিষ্যতের বৃহৎ নেতৃত্ব গড়ার জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, “আমি সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তরুণরা কী ধরনের বাংলাদেশ চায়, তা প্রমাণ হচ্ছে। আশা করি, শিগগিরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই প্রক্রিয়া সম্পন্ন হবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুত থাকতে হবে।”
তিনি যোগ করেন, “যেসব তরুণ প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছে, সেই তরুণরাই নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”





