চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।


পরিবারের সদস্য মোরশেদ ভূঁইয়া জানান, খেলাধুলার একপর্যায়ে হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চিকিৎসকদের মতে, দানাটি শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়িতে তালহার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।