২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মকবুল হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সার্থক হবে এবং একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
এদিকে একই দিন সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন।





