বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী হবে।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনাস্থলে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন।


দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে পৌঁছালে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। চারদিকে সৃষ্টি হয় উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ। মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।


\r\n\r\n\r\n

এ সময় মির্জা ফখরুল অতীতের আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছি। তার নেতৃত্বেই আমরা একটি কঠিন সময় অতিক্রম করেছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের নির্বাচনেও তার নেতৃত্বে আমরা আবার বিজয়ী হবো।”