বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তার পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। জেবুর নামে চালু করা হয়েছে একটি নিজস্ব ফেসবুক পেজ, যা ইতিমধ্যেই অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে।
হালকা ও কৌতুকধর্মী (স্যাটায়ার) ধাঁচের কনটেন্টে সাজানো এ পেজটিকে অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালপ্রেমীদের মধ্যে পেজটি দ্রুতই সাড়া ফেলেছে।
সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে জেবুরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।





