মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৭৮ রান। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

ওভারের প্রথম বলেই তিনি মোহাম্মদ নেওয়াজকে তুলে নেন, এরপর তৃতীয় বলে ফেরান ফাহিম আশরাফকে। মাত্র ৫ রান খরচায় দুটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রানের গতি কমিয়ে দেন তিনি।

পাকিস্তান পাওয়ার প্লেতে ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলে। তবে শেষ ১৪ ওভারে তাদের সংগ্রহ ১২১ রান।

বাংলাদেশকে জয়ের জন্য এখন তাড়া করতে হবে ১৭৯ রানের লক্ষ্য।

উল্লেখ্য, মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল একবারই ১৭৫-এর বেশি রান করে হেরেছে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৩ রান করেও জয় আসেনি। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সফলতম রান তাড়ার রেকর্ড মাত্র ১৪২, যা হয়েছিল ১০ বছর আগে, এই মিরপুরেই।

বাংলাদেশ কি এবার ইতিহাস বদলাতে পারবে?