দিনাজপুরের হাকিমপুরে ১ নং খাট্টা-মাধবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের পলাতক চেয়ারম্যান কাওসার রহমানকে কৌশলে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ উঠেছে।
৫ ই আগস্টের ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমর্থনপুষ্ঠ ১৬০০ চেয়ারম্যান আত্মগোপনে চলে গেছেন।
নতুন করে সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এসব ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান ও প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে সময়ের আবর্তনে তৃণমূল পর্যায়ে কিছু ইউনিয়নে নতুন করে আওয়ামী লীগের ইউপি সদস্যদের পুনর্বাসনের গুঞ্জন উঠে এসেছে তার মধ্যে কাউসার রহমান একজন।
কাউসার রহমান দিনাজপুর হাকিমপুরের ১ নং খাট্টা মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ আমলে গ্রামের নিরীহ মানুষের উপরে অত্যাচার ও প্রভাব খাটিয়ে ক্ষমতায় টিকে ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সাত মাস পেরোতেই মাথাচাড়া দিয়ে উঠছেন কাওসার রহমান। তার নামে জুলাই আগস্টের হত্যা মামলা রয়েছে তবে সে গ্রামের মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছেন নতুন করে সে পুনর্বাসন হবে এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করার।
সম্প্রতি তার কৌশল জানাজানি হলে ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।এমন বাস্তবতায় যেকোনো সময় ওই ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায়
ইউনিয়নবাসী কাওসার রহমানকে বিচারের আওতায় আনার জন্য আজ (১৩ মার্চ ) সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।





