ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বক্তব্য প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্য করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ। তাই তেলের দাম বৃদ্ধি পেলে দেশটি অনেক অর্থ উপার্জন করে।

তবে ট্রাম্প বলেন, একজন প্রেসিডেন্ট হিসেবে তার কাছে এর চেয়েও বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের মতো একটি শয়তান সাম্রাজ্যকে পারমাণবিক অস্ত্র অর্জন ও মধ্যপ্রাচ্য এবং বিশ্বকে ধ্বংস থেকে রক্ষা করা। তিনি বলেন, “আমি কখনো তা হতে দেব না।”