বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে  গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ। রবিবার (২৪ আগস্ট)  বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। 

এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ঢাকা মহানগর পুলিশ (ডিবি)  গ্রেফতার করে।

এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।