ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় ইশতেহার প্রস্তুত করতে অনলাইনে জনমত সংগ্রহ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
পোস্টে তিনি উল্লেখ করেন, “আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।”
জামায়াত এ কাজের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবে, যার নাম রাখা হয়েছে ‘জনতার ইশতেহার’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ তাদের মতামত ও প্রস্তাব জমা দিতে পারবে, যা দলীয় ইশতেহার প্রস্তুতির কাজে ব্যবহার করা হবে।
\r\nদলের পক্ষ থেকে বলা হয়েছে, ইশতেহার তৈরিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দলটি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনমতের গুরুত্বকে তুলে ধরতে চায়।





