ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে দুপুর সাড়ে ১২টার পর বৈঠকটি শুরু হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে বিরোধীদলের পক্ষে কমিটির সদস্য হিসেবে জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় সংসদের কার্যক্রম ও অধিবেশনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।





