ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত, যাতে উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়ন করা যায়।
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে ওয়াশিংটনের গুরুত্ব তুলে ধরে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন প্রতিফলিত করে।





