প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ব্যাংককে অবস্থিত গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

থাইল্যান্ডের শীর্ষ সংবাদমাধ্যম দ্য নেশন জানায়, সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পেতংতার্ন সিনাওয়াত্রা সকাল ৯টা ৭ মিনিটে শপথস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, ১ জুলাই থাইল্যান্ডের ক্রিমিনাল কোর্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাময়িকভাবে স্থগিত করেন।

এর আগে সকাল সাড়ে ৭টার মধ্যে একে একে নতুন মন্ত্রিসভার সদস্যরা গভর্নমেন্ট হাউসে পৌঁছাতে শুরু করেন। কৃষি ও সমবায় মন্ত্রী আত্তাকর্ন সিরিলাত্তায়াকর্ন, উপশিক্ষামন্ত্রী তেওয়ান লিপতাপাল্লপ, উপস্বাস্থ্যমন্ত্রী চাইচানা ডেচডেচো ও অনুচা সসোমসুব এবং শ্রমমন্ত্রী পংকাবিন জুংরুংরুয়াংকিতও সময়মতো অনুষ্ঠানে যোগ দেন।

শপথ গ্রহণের পর মন্ত্রীরা সান্তি মাইত্রি ভবনে গিয়ে আনুষ্ঠানিক আরটি-পিসিআর পরীক্ষা করান এবং সরকারি কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও সাদা ইউনিফর্ম পরিহিত ছবি তোলেন।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত নতুন মন্ত্রিসভার নেতৃত্ব দেন