চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার ব্যারাক থেকে মো. অহিদুর রহমান নামে একজন এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নোয়াখালী কবিরহাটের বাসিন্দা মো. শহীদুল্লাহর ছেলে।


রোববার (২৩ নভেম্বর) নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এএসআই অহিদ রাতে নিয়মিত ডিউটি শেষে সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কি না তা এখনও নিশ্চিত নয়।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আশাকুর রহমান জানান, সকালে এক পুলিশ সদস্যের মরদেহ হাসপাতাল আনা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।