দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


\r\n

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


\r\n

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

\r\n

জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দুই দিন পর সাজুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় দলটি। এস এ সিদ্দিক সাজু বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত এস এ খালেকের ছেলে।