জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা, যা আগে ছিল ১ হাজার ৪৩১ টাকা। নতুন এ দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
\r\nসোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করে বিইআরসি। তারা জানিয়েছে, নতুন মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
\r\nএলপি গ্যাসের পাশাপাশি কমেছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা। ৪ মে: ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১,৪৩১ টাকা।৬ এপ্রিল: দাম অপরিবর্তিত রাখা হয়। ৩ মার্চ: ২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১,৪৫০ টাকা। ফেব্রুয়ারি: ১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১,৪৭৮ টাকা।
\r\nবিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের ভিত্তিতে দেশে এলপি গ্যাসের দাম সমন্বয় করে থাকে।





