রাসুল (সা.)-এর সাহাবীগণের মধ্যে যারা দুনিয়াতেই জান্নাতের সু-খবর প্রাপ্ত হয়েছিলেন তাদেরকেই বলা হয় ‘আশারায়ে মুবাশশারাহ’ বা ‘দশ জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা’। তাঁরা হলেন- 

১. হযরত আবু বকর সিদ্দীক (রা.)
২. হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)
৩. হযরত উসমান ইবনে আফফান (রা.)
৪. হযরত আলী ইবনে আবি তালিব (রা.)
৫. হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.)
৬. হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা.)
৭. হযরত আবদুর রহমান ইবনে আউফ (রা.)
৮. হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.)
৯. হযরত সাঈদ ইবনে যায়িদ (রা.)
১০. হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রা.) 

এই দশজন সাহাবা (রা.) কে একত্রে ‘আশারায়ে মুবাশশারাহ’ বলার কারণ হচ্ছে- আরবিতে ‘আশার’ এর অর্থ হচ্ছে দশ আর ‘মুবাশশারাহ’ এর অর্থ হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। তাঁরা সবাই রাসুলুল্লাহ (সা.) এর মাধ্যমে জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন। 
(তিরমিজি, হাদিস : ৩৭৪৭)