জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের দাঁড়িপাল্লার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।


\r\n

শনিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


\r\n

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জেলার পরিচয়ের কারণে মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, রাজনৈতিক কারণে দেশের কোনো জেলাকে আর বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না।


\r\n

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট নিরসনে একটি আন্ডারপাস এবং দুপচাঁচিয়া পৌরসভায় যানজট কমাতে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই অঞ্চলে কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


\r\n

উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহেরকে পরিচয় করিয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


\r\n

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।