আগামী ১৪ আগস্ট একই দিনে মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘ধুমকেতু’ ও হিন্দি ছবি ‘ওয়ার ২’ এবং ‘কুলি’। সাধারণত হিন্দি ছবির প্রাধান্য পাওয়া স্বাভাবিক হলেও এবার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’।

বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পীরা ‘ধুমকেতু’র জন্য সমান সংখ্যক শো নিশ্চিত করেন। এর ফলে হিন্দি ও বাংলা দুই ছবি সমান সুযোগ পেয়েছে।

বাণিজ্যিক সূত্র জানিয়েছে, মুক্তির কয়েকদিন আগে থেকেই ‘ধুমকেতু’র অগ্রিম টিকিট বিক্রি বেড়ে ১১ আগস্ট সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা ‘ওয়ার ২’র ৫৫০০ টিকিট বিক্রির চেয়েও অনেক বেশি। প্রতি ঘন্টায় টিকিট বিক্রির সংখ্যা বাড়ছে।

এমন প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, এইবার ‘ওয়ার ২’র প্রতি মানুষের প্রচলিত আগ্রহকে ছাড়িয়ে যেতে পারে ‘ধুমকেতু’।

সূত্র: হিন্দুস্তান টাইমস