জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশে জাতীয় নির্বাচন হতে হলে আগে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না।”
\r\nশনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
\r\nসংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের বর্তমান বাস্তবতায় সেই সংবিধানে সংস্কার অত্যাবশ্যক হয়ে পড়েছে। জনকল্যাণমুখী রাজনীতির জন্য একটি সর্বজনগ্রাহী ও ভারসাম্যপূর্ণ সাংবিধানিক কাঠামো দরকার।”
\r\nপুলিশ হত্যা ইস্যুতে তিনি বলেন, “হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার ঘটনাকে অভ্যুত্থানকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা গোপন করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”
\r\nচা-শ্রমিকদের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ বলেন, “চা-বাগানে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন জাতিসত্তার অধিকার রক্ষায় এনসিপি কাজ করে যাবে।”
\r\nএর আগে, সকালে সিলেটের এক বীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সেখানে শহীদদের স্বজনেরা বিচার ও জাতীয় সংস্কার প্রসঙ্গে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
\r\nপথসভা শেষে এনসিপির একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।





