ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। অনেকেই ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। কোথাও কোথাও ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।