বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালাচ্ছে।


\r\n

শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

\r\n

রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্প একসময় ভারতের নিজস্ব পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। তবে বর্তমানে এটি বাংলাদেশে রামপালে বাস্তবায়ন করা হয়েছে, যা তিনি দেশবিরোধী প্রকল্প হিসেবে উল্লেখ করেন।


\r\n

তিনি আরও দাবি করেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই এ ধরনের দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। তাই তাকে রাজনৈতিকভাবে দমন করে কারাবন্দী করা হয়েছে। রিজভী অভিযোগ করেন, কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও ছিল।

\r\n

উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।