দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৮১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যা পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে।
বিস্তারিত আসছে...





