মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: অর্থনীতি
তারিখ: ২ এপ্রিল, ২০২৬
লেখক: মিরর নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৪৩ বিলিয়ন ডলার
মিরর নিউজ ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৯.৮১ বিলিয়ন ডলার।
এদিকে মার্চ মাসে দেশের রেমিট্যান্স ইতিহাস ভেঙে সর্বোচ্চ পৌঁছেছে। প্রবাসীরা মার্চের ৩১ দিনে মোট ৩.৭৫ বিলিয়ন ডলার (৩৭৫ কোটি ৫০ লাখ) পাঠিয়েছেন, যা এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স।
এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ২৬৪ কোটি ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ১ কোটি ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে।