বর্তমান জীবনধারার কারণে কম বয়সির মধ্যেও হার্টের সমস্যা বাড়ছে। দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তা হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, খুব বেশি সময় বা জটিল ব্যায়াম না করেও হার্ট সুস্থ রাখা সম্ভব।

চিকিৎসকেরা জানান, দিনে মাত্র ১০-১৫ মিনিট অবিরাম হাঁটা হার্টের জন্য অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে, যারা সারা দিন বসে থাকলেও দিনে একবার ১০-১৫ মিনিট হাঁটলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। ছোট ছোট ১-২ মিনিটের হাঁটাচলা তুলনামূলকভাবে কম কার্যকর।

নিরবচ্ছিন্ন হাঁটার ফলে রক্তসঞ্চালন ভালো থাকে, ধমনী শক্ত হয়, রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে, এবং ব্লাড প্রেশার, সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। মানসিক চাপও কমে, মন শান্ত থাকে, যা হার্টের জন্য সহায়ক।

বিশেষ করে যারা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করেন, অতিরিক্ত ওজন বা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন, প্রবীণ ব্যক্তি বা ব্যায়াম করতে পারেন না, তাদের জন্য এই ছোট সময়ের হাঁটাও যথেষ্ট।

কিভাবে শুরু করবেন:

দিনের সুবিধাজনক সময়ে ১০-১৫ মিনিট অবিরাম হাঁটুন।

ধীরে ধীরে সময় বাড়িয়ে ২০-২৫ মিনিট করুন।

সপ্তাহে অন্তত ৫ দিন এই রুটিন বজায় রাখুন।