বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


\r\n

রোববার চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে অংশগ্রহণকালে তিনি বলেন, “রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের মতামত জানতে চাই।”


\r\n

তারেক রহমান আরও বলেন, “বর্তমানে আমাদের ইয়ুথ ফোর্স অনেক বেশি, যা আগামী ১৫–২০ বছর থাকবে। এই কর্মীশক্তির সুবিধা আমরা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, তাদের পরিকল্পনা জানতে চাই।”


\r\n

তিনি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন প্রদানের পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া খাল খননের মাধ্যমে বৃষ্টির জলাবদ্ধতা কমানো এবং ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, “ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ করা হবে।”


\r\n

তারেক রহমান মন্তব্য করেন, “প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করলে কোনো রাজনৈতিক দলের লাভ নেই। জনগণ পাশে থাকবে না। আইনশৃঙ্খলা দৃঢ় করা এবং দুর্নীতি রোধ না করলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমাজে ছড়িয়ে আছে, তবে সরকারের বার্তা যদি হয় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তা অনেকাংশেই কমিয়ে দেবে।”