বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।


\r\n

শনিবার বেলা সোয়া ১১টায় বগুড়া নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।


\r\n

সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য সবাই কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন।” তিনি আরও বলেন, “বগুড়ার সাতটি আসনে আমাদের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শুধু ভোট চাইলেই হবে না, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।”


\r\n

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও আলী আসগর তালুকদার হেনা।


\r\n

সভা শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।

\r\n

এরপর তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা পথসভার প্রস্তুতি নিয়ে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি জেলার শেরপুরের ধুনট মোড়ে পথসভায় ভাষণ দেবেন।