মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বেতন সংক্রান্ত হিসাব ছাড়া সংশ্লিষ্টদের অন্য কোনো অ্যাকাউন্টে লেনদেন করা যাবে না। পাশাপাশি এসব হিসাবের ফরম, কেওয়াইসি নথি এবং লেনদেনের বিস্তারিত তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তাদের মধ্যে তানভীর মিশুক ছাড়াও রয়েছেন তার বাবা-মা—ওবায়েদুল্লাহ পনির ও নাহিদ আক্তার। আরও আছেন:
সাদাফ রোকসানা
রোকসানা কাশেম টুম্পা
মো. সাফায়েত আলম
মো. তাওফিকুর রহমান
মারুফুল ইসলাম ঝলক
মোহাম্মদ আমিনুল হক
ফকির বেদার উদ্দিন আহমেদ
তৈফুর রহমান
মুশফিকুর রহমান ফকির
তারেক হাসান সরদার
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তানভীর মিশুকসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এই ঘটনার পরই তাদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশনা দেওয়া হয়।
বিএফআইইউ বলছে, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাব থেকে টাকা তোলা বা জমা দেওয়া যাবে না।







