নিজের নামে ভুয়া আইডি ও পেজ খোলা এবং মূল অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারায় নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা


\r\n

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।


\r\n

পোস্টে তিনি বলেন, আপাতত এই অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো ফেসবুক আইডি নেই। সকাল থেকে বারবার রিপোর্ট হওয়ার কারণে তিনি আগের আইডিটি ডিঅ্যাকটিভেট করেছিলেন। পরে নিজের ফোন থেকে আর কোনোভাবেই সেটিতে লগইন করতে পারেননি।


\r\n

তিনি আরও জানান, আগের ফোন বা ই-মেইলের ডিভাইস এপ্রুভাল ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সেই ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি।


\r\n

তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় তিনি আইডিতে প্রবেশ করতে সক্ষম হন এবং পরে সেটি আবার ডিঅ্যাকটিভেট করা হয়।


\r\n

জুমা জানান, আপাতত নতুন এই অ্যাকাউন্টের মাধ্যমেই তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখবেন।