অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব হয়েছেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে সক্রিয় এই তারকা এবার সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে নতুন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
\r\nশুক্রবার (৩০ মে) নিজের ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, “নতুন দলগুলো সেই পুরোনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।\"
\r\nতিনি বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য শুধুমাত্র নতুন নেতা নয়, প্রয়োজন নতুন চিন্তাধারার। নতুন দলগুলো যখন আত্মপ্রকাশ করছিল, তখন মানুষ আশাবাদী হয়েছিল—পরিবর্তন আসবে, ভিন্নধর্মী চিন্তা ও পরিকল্পনা দেখা যাবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই আশাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
\r\nবাঁধন আরও লিখেছেন, “অনেক নতুন রাজনৈতিক দল এখন পুরোনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। আমরা এমনটাই তো চাইনি। পরিবর্তন মানে কেবল এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। প্রকৃত পরিবর্তন আসে নতুন ভাবনা, কার্যকর কৌশল আর সৎ নেতৃত্বের মাধ্যমে।”
\r\nতিনি পোস্টের শেষে বলেন, “আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা নয়, অগ্রগতি হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ সিদ্ধান্ত ও নতুন চিন্তা থেকে।”
\r\nএদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধনের নতুন সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে বাঁধনের পাশাপাশি আরও আছেন মিশা সওদাগর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।





